ক্যাটফিশ জাতীয় এ মাছ দেখতে মাগুর মাছের ন্যায়।
তবে শিং মাছের মত এর বিষাক্ত কাটা আছে( শিংএর চেয়েও অনেক বেশি যন্ত্রনাদায়ক কাটা), যার আঘাত একবার পেলে মনে থাকবে আজীবন। তাই এ মাছটি ধরার পর এর পিঠের উপরের কাটাটি ভেঙে ফেলা হয়।
একে তাই শিং ও মাগুর এর একত্রীকরণ বলা যায়। একের ভিতর দুই। স্বাদেও দ্বিগুন।
তাই কাটার আঘাতই শুধু মনে রাখার মত না মনে থাকবে এই মাছের স্বাদও।
সুন্দরবনের ভিতরে নানা আকারের মাটির গর্তে এই মাছের বসবাস। নদীতে জোয়ার উঠলে এরা গর্ত থেকে বেরিয়ে আসে।
এই মাছ শিকার করা হয় বড়শিতে ছোট আকারের কালো কাঁকড়া গেথে, কারণ কাঁকড়া কাইন মাছের প্রিয় খাবার।
এমাছটি দেখতে মাগুর মাছের মত হওয়ায় সাতক্ষীরা, খুলনা অঞ্চলের মানুষজন একে আদর করে কাইন মাগুর বলে।
তবে যে নামেই ডাকা হোক না কেন এ মাছের স্বাদ মুখে লেগে থাকবে সেক্ষেত্রে শর্ত হলো মাছটি হতে হবে টাটকা।
800.00৳